জুলাইয়ে নারী নির্যাতন কমলেও বেড়েছে ধ/র্ষণ ও আত্ম/হ/ত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪২ এএম, ১ আগস্ট ২০২৬ শনিবার
সংগৃহীত ছবি
দেশে গত জুন মাসের তুলনায় জুলাইয়ে নারী ও শিশু নির্যাতনের মোট ঘটনা কিছুটা কমলেও বেড়েছে ধর্ষণের ঘটনা। সেই সঙ্গে আত্মহত্যাও বেড়েছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রকাশিত মাসিক জেন্ডারভিত্তিক সহিংসতা বিষয়ক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
শুক্রবার (৩১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমএসএফ জানায়, দেশের বিভিন্ন জাতীয় দৈনিক এবং স্থানীয় মানবাধিকারকর্মীদের তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে নারী ও শিশু নির্যাতনের মোট ৩২০টি ঘটনা নথিভুক্ত হলেও জুলাই মাসে সেই সংখ্যা কমে হয়েছে ৩০৬টি। অর্থাৎ এক মাসের ব্যবধানে মোট ঘটনা প্রায় ৪ দশমিক ৪ শতাংশ কমেছে। তবে সংস্থাটি বলছে, সংখ্যাগতভাবে কিছুটা কমলেও নির্যাতনের ধরন আরও উদ্বেগজনক হয়ে উঠছে।
জুলাই মাসে ধর্ষণের ঘটনা বেড়ে হয়েছে ৯০টি, যেখানে জুন মাসে এ সংখ্যা ছিল ৬৮। অর্থাৎ এক মাসে ধর্ষণের ঘটনা প্রায় ৩৩ শতাংশ বেড়েছে। একই সঙ্গে যৌন নিপীড়ন ও হয়রানির ঘটনাও সামান্য বেড়ে ২২টিতে পৌঁছেছে।
সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছে আত্মহত্যার ঘটনা। জুন মাসে যেখানে ১৭টি আত্মহত্যার তথ্য পাওয়া গিয়েছিল, জুলাইয়ে তা বেড়ে দাঁড়িয়েছে ২৮টিতে। এমএসএফের মতে, সামাজিক চাপ, সহিংসতা এবং বিচারহীনতার মতো বিষয়গুলো এ ধরনের ঘটনার পেছনে ভূমিকা রাখতে পারে।
অন্যদিকে, কিছু অপরাধের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনও দেখা গেছে। জুলাই মাসে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ১৬টি থেকে কমে ৭টিতে নেমেছে। ধর্ষণের পর হত্যার ঘটনা ৫টি থেকে কমে হয়েছে ৩টি। এছাড়া শারীরিক নির্যাতনের ঘটনা ৫৬টি থেকে কমে ৪২টিতে দাঁড়িয়েছে। নারী ও শিশু হত্যার ঘটনাও ৭৬টি থেকে কমে ৫২টিতে নেমে এসেছে। তবে অপহরণ ও নিখোঁজের ঘটনা ১২টি থেকে বেড়ে হয়েছে ১৩টি। অ্যাসিড নিক্ষেপের ঘটনা জুন ও জুলাই—দুই মাসেই একটি করে ঘটেছে।
এমএসএফের পর্যবেক্ষণ, নারী ও শিশু নির্যাতনের মোট সংখ্যা কিছুটা কমলেও ধর্ষণ, আত্মহত্যা এবং বিচারহীনতার মতো বিষয়গুলো এখনো গভীর উদ্বেগের কারণ। এসব অপরাধ রোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা এবং দ্রুত বিচার নিশ্চিত করার ওপর জোর দিয়েছে সংস্থাটি।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল


